কেপার মুভি দেখতে কার কার ভাল লাগে? প্রথমেই একটু বলে নেই, কেপার মানে কি? সাধারণত এর মানে এ ধরণের মুভিতে একদল চোরের কার্যকলাপ দেখানো হয়, যারা খুব মাথা খাটিয়ে কিছু চুরি করে আনে, পথে কৌতুকজনকভাবে অনেক সমস্যা তৈরী হয়, সেগুলোও খুব মাথা খাটিয়ে তারা সমাধান করে এবং সাধারণত সফল হয়।চৌর্যবৃত্তিকে ভাল বলছিনা, তবে হলিউডে এই নিয়ে খুব এনজয়েবল কিছু মুভি হয়েছে (খুব পরিচিত মুভি Ocean’s 11,12,13 এর নাম করা যেতে পারে)।এখানে আমার পছন্দের কিছু কেপার মুভির নাম দিচ্ছি, কারোর ভাল লাগলে নামিয়ে দেখতে পারেন।
1. Snatch : এখানে Brad Pitt, Jason Statham সহ অনেকে অভিনয় করেছেন,পরিচালক Guy Ritchie.খুবই fast, এবং খবই মজার একটি মুভি। তবে ভায়োলেন্স অনেক, সেটা একটু বিবেচনা করতে হবে।
2. Ocean’s 11: একই নামের ১৯৬০ সালের মুভিটির রিমেক এটি। কে নেই এ মুভিতে? Gerge Clooney, Brad Pitt, Don Cheadle, Andy Garcia, Julia Roberts, এমনকি Matt Damon ও বাকি নেই। অসাধারণ একটি মুভি। Ocean (George Clooney)জেল থেকে ছাড়া পেয়ে, তার পূর্বের স্ত্রী Julia Roberts এর বর্তমান প্রেমিক Andy Garciaর ওপর শোধ নিতে Andy Garcia র Casino লুট করেন।
3. Ocean’s 12: আগেরটার সিকোয়েল, এখানে এরা Andy Garciaর হাত থেকে বাঁচতে,অন্যত্রপ চুরি করেন।
4. Ocean’s 13:এই মুভিতে Al Pacino ও আছেন। এখানে Andy Garcia র সাথে হাত মিলিয়ে,তাদের বন্ধুর ওপর করা অন্যায়ের শোধ নিতে Al Pacinoর হোটেল ও ক্যাসিনো লুট করেন।
5. The Thomas Crown Affair: Pierce Brosnan, Rene Russo। খুবই ইন্টারেস্টিং মুভি, খুব হাসিরও।
6. Quick Change: Bill Murray, Geena Davis অভিনীত। এত হাসির মুভি অনেকদিন দেখিনি।
7. Lock, Stock And Two Smoking Barrels: Guy Ritchie পরিচালিত আরেকটি মুভি, হিন্দি সিনেমা “ফির হেরা ফিরি” হবহু এই সিনেমাকে নকল করে তৈরী। পুরো প্লট, এমনকি লাস্ট সীনটা পর্যন্ত।তবে জেনুইন ইংলিশটা অনেকগুণে ভাল। আরো অনেকের সাথে Jason Statham অভিনয় করেছেন এখানে।
8. A Fish Called Wanda: Monty Python ও Pink Panther খ্যাত John Cleese আছেন এই মুভিতে।
9. Heist: Gene Heckman এর মুভি।
10. The Maiden Heist:হাসির মুভি।
11. The Hot Rock: Robert Redford অভিনীত, খুবই হাস্যকর, খুব মজার।
12. The Sting; Robert Redford, Paul Newmanঅভিনয় করেছেন। Macgyver এর বস, Phoenix Foundation এর Pete Thornton কে মনে আছে? ওই চরিত্রে অভিনয় করেছিলেন Dana Elcar, তাকেও এই মুভিতে দেখা যাবে। এরা এখানে চোরের উপর বাটপারি করেন এখানে, কাজেই নীতিগত দিক থেকে কিছুটা সঠিক অবস্থানে আছে মুভিটা।
13. Foolproof: নীতিগত দিক থেকে সঠিক অবস্থানে থেকে এরা চুরিটা করেন। এই ব্যাপারটা পরিষ্কার করতে প্রথমে সিনেমাটা কিছুটা স্লো থাকে, তবে শেষ পর্যন্ত ভালই বলতে হবে।
14. The Italian Job: Mark Wahlberg, Charlize Theron, Donald Sutherland অভিনীত।
15. National Treasure 1,2,3: Nicholas Cage এর মুভি, ইতিহাস, টেকনোলজি, মিথ সব মিলিয়ে জমজমাট, তবে প্রথমটার পরে অন্যগুলো আর তত ভাল লাগেনা।
16. The First Great Train Robbery: জেমস বন্ড খ্যাত Sean Connery অভিনীত। ১৫০ বছর আগের প্রেক্ষাপটে করা, দেখার মত।
17. Kelly’s Heroes: Clint Eastwood, Donald Sutherland অভিনীত। এককথায় অসাধারণ। খুবই হাসির। শেষে বললেও এটা একেবার প্রথম দিকে রাখার মত সিনেমা।
18. Three Kings: George Clooney অভিনীত, awesome
তো এই হল আপাতত লিস্ট। কারোর যদি মন খারাপ থাকে, অথবা খুব জমজমাট, বুদ্ধি খাটানো কোন সিনেমা দেখতে ইচ্ছে হয়, যা আবার একই সাথে খুব হাসিরও, তাহলে এই তালিকা থেকে বেছে নিতে পারেন। সিনেমাগুলো isohunt.com এ না পেলে stagevu.com এ খোঁজ করলে পাওয়া যাবে।
Actually this is personal + informative blog site. I want to share my thoughts, feelings, expressions, social reviews through this blog. Stay with me and see what happens. You can request me to upload anything u want to...Like movies,songs,games,photos any query about PC/Internet...
শনিবার, ২৪ জুলাই, ২০১০
বৃহস্পতিবার, ২৭ মে, ২০১০
Talisman Theme.
BORING WITH YOUR EXISTING WINDOWS LAY OUT????
OKAY JUST CHECK THIS OUT...
THIS THEME SEEMS GORGEOUS TO ME...
The link is here :
http://www.mediafire.com/file/uuawe532cdy/talisman.zip
শুক্রবার, ১৪ মে, ২০১০
Ranking of SOUTH ASIAN UNIVERSITIES.
| Top South Asia | ||
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




